Tuesday, July 19, 2016

Alam is why we need weapons? কেন আলমের অস্ত্র দরকার হলো ?

A house in the border region seized a pistol and shot the Bangladesh Border Guards. Alam said the owner of the house at the time managed to escape. The locals, BGB Alam worked as a spy.
According to Alam, the locals say it was a drug dealing in contraband. He had control of the drug trade. Alam had a special relationship with the BGB. Alam BGB sweetener had been conducted with the drug trade. What is the relationship with the drug firearms? Asked if Locals reported that the India-Bangladesh border shipment of contraband, including drugs, many people involved in the business. The guards knew about the secret bargaining. These hidden from the dealer regularly used as a sweetener for the collection of spy Alam border. Alam black firearms dealer to show his power from the collection of the sweetener. Moreover, with the power of the local terrorists and influential Alam keeps firearms. The guards knew of firearms.
If you knew the BGB firearm firearms recovered were then searched his house, why? Asked about the locals, businessmen from drugs Alam area that BGB would pay a bribe in the amount of BGB had everything to do with the BGB Alam conflict occurs. Drugs for collecting bribes from businessmen border to spy a new man. He searched the house of Alam’s why weapons were recovered. Alam will be brought under the law to prevent it.
BGB’s company commander denied that the payment of bribes, Enamul Haque. He said they were getting a tip beladangi village in Haripur upazila Ruhul Amin, son of Mohammad Alam searching the house of a stranger revolver and 6 bullets were recovered. Alam, however, managed to escape before the police raid. Arms recovered, but no one was arrested. BGB, on the border illegally possessing weapons will be filed a case.

কেন আলমের অস্ত্র দরকার হলো ?
বাংলাদেশের সীমান্ত অঞ্চলের একটি বাড়ি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। এ সময় বাড়ির মালিক আলম পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, আলম বিজিবি এর গুপ্তচর হিসেবে কাজ করতো।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ি আলম একজন মাদক চোরা কারবারি ছিল। এলাকার মাদক ব্যবসা সে নিয়ন্ত্রন করতো। বিজিবি এর সাথে আলমের বিশেষ সখ্যতা ছিল। আলম বিজিবিকে উৎকোচ দিয়ে মাদকের ব্যবসা পরিচালিত করে আসছিল। মাদকের সাথে আগ্নেয়াস্ত্রের কি সম্পর্ক ?  এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানালেন যে, ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক মানুষ মাদক সহ বিভিন্ন চোরা চালানের ব্যবসার সাথে জড়িত। এসব চোরা কারবারি সম্পর্কে বিজিবি জানতো। এসব চোরা কারবারির কাছ থেকে নিয়মিত উৎকোচ আদায়ের জন্য আলমকে বিজিবি গুপ্তচর হিসেবে ব্যবহার করতো। আলম চোরা কারবারিদের কাছ থেকে উৎকোচ আদায়ে নিজের শক্তি প্রদর্শনের জন্যই আগ্নেয়াস্ত্র রাখে। তাছাড়া স্থানীয় সন্ত্রাসী ও প্রভাবশালীদের সাথে শক্তি প্রদর্শনের জন্যই আলম আগ্নেয়াস্ত্র রাখে। আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি বিজিবি জানতো।
বিজিবি যদি আগ্নেয়াস্ত্রর বিষয়টি জানতো তবে তার বাড়িতে কেন তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো ? এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানান, আলম এলাকার মাদক ব্যবসায়িদের কাছ থেকে যে বিজিবি’র নামে যে পরিমান উৎকোচ আদায় করতো তার সবটুকু বিজিবিকে দিত না বলে বিজিবি’র সাথে আলমের বিরোধ দেখা দেয়। মাদক ব্যবসায়িদের কাছ থেকে উৎকোচ আদায়ের জন্য বিজিবি নতুন লোককে গুপ্তচরের কাজ দেয়। সে কারনেই আলমের বাড়ি তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এতে করে আইনের আওতায় এনে আলমকে প্রতিরোধ করা যাবে।
বিজিবি এর কোম্পানী কমান্ডার এনামুল হক উৎকোচ আদায়ের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের রুহুল আমিনের ছেলে মো: আলমের বাড়ি তল্লাশি করে বিদেশী একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে তল্লাশির আগেই আলম পালিয়ে যেতে সক্ষম হয়। অস্ত্র উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি আরো জানান, বেআইনী ভাবে অস্ত্র রাখার বিষয়ে বিজিবি একটি মামলা দায়ের করবে।

No comments:

Post a Comment